বাঁশখালীতে অটোরিকশায় অস্ত্রসহ, আটক ৩ – My Blog
ঢাকাSunday , 11 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে অটোরিকশায় অস্ত্রসহ, আটক ৩

admin
May 11, 2025 11:27 pm
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক এবং একটি এলজিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে অস্ত্রগুলো মইজ্জারটেক এলাকায় নেওয়া হচ্ছিলো। 

রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানা গেটের সামনে পেকুয়া টু চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন : কক্সবাজার জেলার পেকুয়া থানার টইটং ইউনিয়নের মৃত ফজলুল করিম চৌধুরীর ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার মিজ্জরি বাড়ির আহম্মদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (৪১)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, সাখাওয়াত হোসেনের ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি সচল কালো রঙের একনলা বন্দুক পাওয়া গেছে। যেটির লোহা ও কাঠের অংশ চারভাগে পৃথক ছিল।

অন্যদিকে ইলিয়াসের বাম হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর এলজি অস্ত্র লোহা ও কাঠের অংশ দুভাগে পৃথক পাওয়া যায়।

তিনি আরও জানান, অস্ত্রগুলো পেকুয়া থানা এলাকা থেকে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নেওয়া হচ্ছিলো। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।