চট্টগ্রামের হাটহাজারীতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ৩ – My Blog
ঢাকাMonday , 12 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ৩

admin
May 12, 2025 10:39 pm
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীর ধলই এলাকায় ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, ওই তিনজন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গত ১০ মে ভোরে ফটিকছড়ির আজাদী বাজার ও নাজিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন : মো. রহমত উল্যাহ, মো. রাশেদ এবং মো. আলমগীর।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হাটহাজারীর ধলই এলাকার হাদুরখীল শরীফের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে।

সে সময় নগদ টাকা, সোনার গহনা ও ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে তারা। ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে চাপাতি দিয়ে আঘাত করে আহত করে ডাকাত দলের সদস্যরা।

হাটহাজারী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, আটক ডাকাতদের হেফাজত থেকে ২টি হাসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের আটক ও আলামত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।