২০ লাখ টাকার গাঁজা উদ্ধার: আটক ২ – My Blog
ঢাকাFriday , 16 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২০ লাখ টাকার গাঁজা উদ্ধার: আটক ২

admin
May 16, 2025 4:43 pm
Link Copied!

রাজধানীতে অভিযান চালিয়ে ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকারও বেশি।

গ্রেফতারকৃতরা হলেন- আছমা (৩৫) ও করিম মিয়া (৬০)।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি-গুলশান বিভাগের একটি দল। কয়েকজন মাদক ব্যবসায়ী খিলক্ষেত থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয়ের উদ্দেশে ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে। তারা গাঁজাসহ খিলক্ষেতের রেলগেট কাঁচা বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে ঢাকায় বিক্রি করছিল। পলাতক ফারুকসহ খিলক্ষেত ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় দুটি এবং পলাতক ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদক আইনে নয়টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।