চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার ২ – My Blog
ঢাকাFriday , 16 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার ২

admin
May 16, 2025 11:08 pm
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভুঞার চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি (৯ এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রুবেল খান (৩৬) ও সুমন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

ঢাকা মেট্টোপলিটন ও চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানা এলাকায় শুক্রবার এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

আটক আসামি রুবেল খান বরগুনা জেলার বেতাগী থানার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। তার বর্তমনা ঠিকানা মিরপুর-১ শাহ আলী থানায়। আর সুমন ঝালকাঠি জেলার নেছারাবাদ থানার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। বর্তমান ঠিকানা মিরপুর শাহ আলী থানার বেড়িবাঁধ বস্তি তুরাগ সিটি এলাকা।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঞা (বর্তমানে সাময়িক বরখাস্ত, পুলিশ লাইনে সংযুক্ত) আছেন। তিনি গত ৪ মে দিনে কিলো-৩ ডিউটি শেষে রাত অনুমান ১০টার দিকে তার নিজ নামীয় ৯ এমএম তরাশ (বাট নং-০৫৮৮৫৬), সরকারি পিস্তল (১৬ রাউন্ড গুলিসহ) থানা সংলগ্ন অনুমান ২০০ গজ উত্তরে তার ভাড়া বাসায় যান। রাত্রিযাপন শেষে পরদিন ৫ মে সকাল সোয়া ১০টার দিকে তিনি তার সরকারি অস্ত্র-গুলি ইউনিফর্মের বেল্টের সাথে ট্রলি লাগেজের ভিতরে রেখে থানায় আসেন। পরবর্তীতে বিকাল অনুমান ৪টার দিকে পুনরায় বাসায় গিয়ে দেখতে পান তার রুমের দরজা খোলা, তালা নাই এবং বাসার রুমের ভিতর জিনিসপত্র এলোমেলোভাবে আছে। তখন তিনি তার ট্রলি লাগেজ খুলে দেখেন রক্ষিত সরকারি অস্ত্র-গুলি নেই।

বিষয়টি জানাজানির পর এসআই রাকিব উদ্দিনকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়। ঘটনার পর থেকে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে। এরপর গত ১০ মে থানার ওসি চোরের সন্ধান দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ডিএমপি ডিবি, জেলা ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় শাহআলী থানা এলাকা থেকে সরকারি অস্ত্র-গুলি (৯এমএম-পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ) উদ্ধার করা কয়। মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট চোর ও অস্ত্র ক্রেতাসহ দুইজন আটক আছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।