শেরপুরে ভারতীয় গরুসহ, গ্রেফতার ৪ – My Blog
ঢাকাSaturday , 17 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভারতীয় গরুসহ, গ্রেফতার ৪

admin
May 17, 2025 2:12 am
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ ভারতীয় গরুসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া নামক এলাকা থেকে গরুসহ তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন : উপজেলার নাকুগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আফসর আলী (৪০), ডালুকোনা গ্রামের আমজাদ আলীর পুত্র মোশাররফ হোসেন (২৬), একই গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র আসাদ মিয়া (৪৫) ও হাতিপাগার গ্রামের দারোগ আলীর পুত্র ভটভটি চালক জয়নাল আবেদীন (৪৫)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা চারটি গরু ভটভটি/নসিমনযোগে পাচার করছিল  কারবারি। এমন গোপন সংবাদের ভিত্তিতে গরু পরিবহনের সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও টু নালিতাবাড়ী মহাসড়কের আন্ধারুপাড়া এলাকায় জনৈক শাহিন মিয়ার ব্যবসায়িক অফিসের সামনে এলে পুলিশ ওই ভটভটি থামিয়ে যাচাই নিশ্চিত হন যে এই গরুগুলো ভারত থেকে এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে। পরে গরুসহ ভটভটিকে জব্দ করে পাচারে জড়িত ওই চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জব্দ চারটি গরুর বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২৭ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এই ভারতীয় গরু চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আসামিদেরকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত ওই চার ভারতীয় গরু থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।