চট্টগ্রামে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই : আটক ২ – My Blog
ঢাকাSunday , 18 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই : আটক ২

admin
May 18, 2025 10:37 pm
Link Copied!

চট্টগ্রামের কোতোয়ালী থানার রেলওয়ে পাবলিক হাইস্কুল এলাকা থেকে এক ব্যক্তির ২৫ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকরা স্বর্ণ ও নগদ টাকা।

রবিবার (১৮ মে) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন : মো. আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)।

পুলিশ জানিয়েছে, গত ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া ২৫ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের চুরি নিয়ে হাজারী গলির দিকে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে থেকে অজ্ঞাত ছিনতাইকারীরা তা ছিনিয়ে নেয়। এসময় দুইটি মোবাইল ফোনও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে গতকাল (১৭ মে) দিবাগত রাতে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জড়িত দুইজনকে আটক করে। একইসাথে তাদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, লুট করা স্বর্ণের ৪টি চুরি গলিয়ে তারা একাধিক চুরি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ৩৯২ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ৭ টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।