রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক – My Blog
ঢাকাThursday , 22 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

admin
May 22, 2025 3:37 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টার দিকে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।

আটক নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক।

পুলিশ সূত্রে জানা গেছে, তার নামে আরপিএমপি, রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। মামলা নং-১৭। যা গত বছর ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে নেছার আহমেদকে আটক করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার জানান, আটক নেছার আহমেদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তিনি এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।