রুপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক – My Blog
ঢাকাThursday , 22 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

admin
May 22, 2025 5:53 pm
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে এই ঘটনা ঘটে।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন : কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫),  আফ্রিদি (২৪) এবং হাবিবুর রহমান সোহাগ (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

শাওন বিন রহমান বলেন, সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আনা হলে মধ্যে কামরুলের শরীরের ৩.৫ শতাংশ, আতিকুর রহমানের শরীরের ৫ শতাংশ, হাবিবুর রহমানের সোহাগের শরীরের ১.৫ শতাংশ ও মো. আফ্রিদির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। সবাইকে বর্তমানে জরুরি বিভাগে অবজারভেশনে চিকিৎসা চলছে।

দগ্ধদের উদ্ধার করা প্রতিবেশী  আসলাম জানান, তারা সবাই একটি টেক্সটাইল মিলের শ্রমিক। সবাই একই রুমে বসবাস করত। আজ বৃহস্পতিবার সকালে রান্না করার জন্য ম্যাচ জ্বালানোর সাথে সাথেই  গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা চারজন দগ্ধ হন। এমন ঘটনায় দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।