ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশইন বিএসএফের – My Blog
ঢাকাThursday , 22 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশইন বিএসএফের

admin
May 22, 2025 11:30 pm
Link Copied!

দীর্ঘদিন ভারতে বসবাসরত ৩৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

ফেনীস্থ-৪ বিজিবি অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন  বলেন, বুধবার দিবাগত রাতে ফেনীর দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে বিএসএফ। ভারত থেকে ফেরত আসা নাগরিকদের কাগজপত্র যাচাই বাছাই শেষে ২৭ জনকে ফুলগাজী থানা এবং ১২জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার যশপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে আটককৃত ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এ বিষয়ে পরবর্তী নির্দেশনার আলোকে ব্যবস্থা নেয়া হবে।

ফেনীর ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ফুলগাজীর সীমান্তবর্তী এলাকায়  বিএসএফ কর্তৃক ফেরত দেওয়া ২৭ জনকে থানায় হস্তান্তর করা হয়।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে গিয়ে সেখানে স্বপরিবারে বসবাস করেছিলেন।

আটককৃতদের মধ্যে ২০০৭ সাল থেকে ভারতে এসেছিলেন এমন লোকও রয়েছে। তাদের বেশিরভাগই ভারতের বিভিন্ন ইট ভাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।