টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২ – My Blog
ঢাকাFriday , 23 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

admin
May 23, 2025 11:23 pm
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহণ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।

শুক্রবার (২৩ মে) বেলা ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুলিয়া নামক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস মুলিয়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে খুঁটির সঙ্গে দেখা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং আহত হন ১০/১২ জন যাত্রী। পরে পুলিশ খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।