মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে ২১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ – My Blog
ঢাকাMonday , 26 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে ২১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

admin
May 26, 2025 8:59 pm
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদেরকে বাংলাদেশে পুশইন করে।

গ্রেপ্তাররা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। 

সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর থানার দেওয়াবের খামার গ্রামের মো. বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো. মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিজা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০) ও রাবেয়া খাতুন (২)।

এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করলো বিজিবি।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।