পল্লবীতে বাসায় ঢুকে দম্পতিকে হত্যা : আটক ঘাতক – My Blog
ঢাকাWednesday , 28 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে বাসায় ঢুকে দম্পতিকে হত্যা : আটক ঘাতক

admin
May 28, 2025 7:54 pm
Link Copied!

রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে হত্যা করা হলো এক দম্পতিকে।

নিহতরা হলেন – স্বামী পাপ্পু (৩৫) ও স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।

বুধবার (২৮ মে) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকে এক নম্বর লাইনের ৩৫ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পরই গাউস মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহত দম্পতি পাঁচতলা ভবনের পঞ্চম তলার উত্তর পাশের ফ্ল্যাটে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরগুনায়।

অন্যদিকে গাউস মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিনাথপুরে। তিনি ঢাকার পল্লবীতে ইলেকট্রিশিয়ান মেকার হিসেবে কাজ করতেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম  বলেন, ‘ঘটনার সময় দম্পতি বাসায় বসা ছিলেন। ওই সময় বাসায় ঢুকে পড়েন গাউস মিয়া। দুজনকে ছুরি দিয়ে স্টেপ করেন। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সময় ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।