জামায়াত নেতা আজহারুলকে খালাসের রায় প্রত্যাখ্যান, মশাল মিছিল বরিশালে – My Blog
ঢাকাWednesday , 28 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নেতা আজহারুলকে খালাসের রায় প্রত্যাখ্যান, মশাল মিছিল বরিশালে

admin
May 28, 2025 10:14 pm
Link Copied!

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের রায় প্রত্যাখ্যান করে বরিশালে মশাল মিছিল হয়েছে।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ জানান।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে শিক্ষার্থী-জনতার ব্যানারে এ মিছিল করে বরিশালের বাম সংগঠনগুলো।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সভা করে।

এসময় বক্তৃতা দেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভূমিকা সরকার, মো. শওকত ওসমান স্বাক্ষর, ইশরিতা জাহান মিম, সুদিপ্ত হালদার, রাইসুল ইসলাম ইমন, এডিসন, তুফান প্রমুখ।

বক্তারা বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুলকে খালাস দেয়ার প্রতিবাদে রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তখন বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে ‘শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে’ ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

এ ঘটনার খুবই ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক। শিবিরের ইতিহাসই হচ্ছে হামলা করা। আমরা দ্রুত এ হামলায় জড়িতদের বিচার চাই। পাশাপাশির আজহারুলকে খালাসের রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।