সাতকানিয়ায় সেনা অভিযানে কিশোর উদ্ধার : অস্ত্রসহ গ্রেপ্তার ১ – My Blog
ঢাকাFriday , 30 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় সেনা অভিযানে কিশোর উদ্ধার : অস্ত্রসহ গ্রেপ্তার ১

admin
May 30, 2025 7:49 pm
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরকে অপহরণের অভিযোগে আমিনুল ইসলাম খোকন (৫০) নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার বাসা থেকে আরাফাত হোসেন (১৬) নামে এক অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়।

আটক আমিনুল ইসলাম খোকন ফাঁসিয়াখালী গ্রামের মৃত হাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে। অপহৃত আরাফাত হোসেনও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন কিশোর আরাফাতকে অপহরণ করে তার নিজ বাড়িতে আটকে রাখে। গোপন সংবাদে অভিযান চালিয়ে খোকনকে আটক ও আরাফাতকে উদ্ধার করে সেনাবাহিনী।

অভিযানের সময় খোকনের বাড়ি থেকে একনলা বন্দুক, দা, ওয়ার কাটার, কিরিচ, চাকু ও কাস্তে উদ্ধার করা হয়।

পরে আটক আমিনুল ইসলাম খোকনকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া কিশোর আরাফাতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।