রাজধানীতে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ,আটক ১৫ – My Blog
ঢাকাSunday , 1 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ,আটক ১৫

admin
June 1, 2025 11:15 pm
Link Copied!

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১ জুন) কোতয়ালীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- আমানুল্লাহ (প্রকাশ) আমান (৬০), শাকিল উদ্দিন (৩০), মুন্না মিয়া (২৯), গাজী ইয়ামিন (৪৫), আপন (৩২), রবিউল (২৮),  মাসুম পারভেজ (৪০), সাখাওয়াত হোসেন ওরফে শুভ আহমেদ (৩০),  তায়েব (২১), আমিন বেপারী (২০), শান্ত (১৯), নুরুল ইসলাম ওরফে কাদির (৫৫), রায়হান ফেরদৌস রনি (৪২), রাশেদুল আলম(৪৮) ও নিজাম উদ্দিন(৪০)।

কোতয়ালী থানা সূত্র জানানা যায়, গ্রেফতারকৃত আসামির মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।