কুমিল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা – My Blog
ঢাকাWednesday , 4 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

admin
June 4, 2025 10:21 pm
Link Copied!

মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সমাচারের কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দফতর সম্পাদক মো. শাফির ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক কারবারিরা।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেড়িবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় শাফিকে ব্যাপক মারধর করে কোরবানির জন্য গরু কেনার দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক শাফি জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেই।

এছাড়া কিছুদিন আগে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করি। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

স্থানীয় সাংবাদিক বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু জানান, বুধবার দুপুরে কোরবানির গরু কেনার জন্য শাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন।

এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে, এছাড়া তার সঙ্গে থাকা গরু কেনার দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।

তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে শাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কুমিল্লা প্রেসক্লাব,কুমিল্লা রিপোটার্স ক্লাব, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বাংলাদেশ সাংবাদিক সমিতি,ফটোসাংবাদিক ফোরাম,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রমুখ সংগঠন।

বিকেলে আহত শাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।