মিরসরাইয়ের বারইয়ারহাটে গভীর রাতে আগুনে দোকান-কলোনি ছাই, একজনের মৃত্যু! – My Blog
ঢাকাSunday , 8 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ের বারইয়ারহাটে গভীর রাতে আগুনে দোকান-কলোনি ছাই, একজনের মৃত্যু!

admin
June 8, 2025 12:25 pm
Link Copied!

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় গভীর রাতে দোকান ও সংলগ্ন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে জয়নাল আবেদীন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক ওরফে ছেরুর মালিকানাধীন দোকান ও সংলগ্ন কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং ঘটনাস্থলে থাকতেন।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন বলেন, ‘রাতের বেলায় হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখি আগুন লেগে ছেরাজুল হকের দোকান ও ঘর পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জয়নাল ভাই আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকান ও কলোনির সব ঘর পুড়ে যায়।

একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।