মীরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার – My Blog
ঢাকাSunday , 8 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

admin
June 8, 2025 8:31 pm
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় দিদারুল আলম দিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার ৯ নম্বর মীরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের সামসুল আলমের ছেলে দিদারুল আলম দিদারের নির্যাতনে স্ত্রী সাহেলা আক্তার গত ৮ মে মারা যায়। এ ঘটনার পর নিহতের ভাই শাহ মোহাম্মদ মোজাম্মেল বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে দিদারুল আলম পলাতক ছিলেন। ঈদ উদযাপনের জন্য শুক্রবার রাতে বাড়িতে আসেন দিদার। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সাহেলা আক্তারের ভাই মামলার বাদী শাহ মোহাম্মদ মোজাম্মেল বলেন, আমার বোনের হত্যাকারীর ফাঁসি চাই।

মীরসরাই থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম জানান, ‘শনিবার বিকেলে দিদারুল আলম বাড়িতে এসেছে এ ধরনের খবর পেয়ে পুলিশের একটি টিম মোটবাড়িয়া গ্রামে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।