চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন! – My Blog
ঢাকাWednesday , 11 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন!

admin
June 11, 2025 2:07 am
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর এলাকায় জমি নিয়ে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকার লাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৪৭)।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, নিহত আব্দুর রশিদ ও বিকাশ দুজনই আপন ভাই। অনেক দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বড়ভাই আব্দুর রশিদ ছোট ভাই বিকাশকে মারধর করে। এতে ছোট ভাই বিকাশ ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে। পরে আত্মীয়-স্বজন আহত আব্দুর রশিদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই মারা যান। হত্যাকাণ্ডের পর থেকেই ছোট ভাই পলাতক রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।