মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু – My Blog
ঢাকাThursday , 12 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

admin
June 12, 2025 7:33 pm
Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সালাহ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সালাহ উদ্দিন ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা ইমাম হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সালাহ উদ্দিন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ভেসে ওঠে তার নিথর দেহ।

উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হোসেন। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। অল্পবয়সী এক মেধাবী ছাত্র এভাবে প্রাণ হারাবে, তা কেউ কল্পনাও করেনি।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।