ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার – My Blog
ঢাকাThursday , 12 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

admin
June 12, 2025 8:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

এছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে এক হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানা যায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপির টহল দল গতকাল রাতে বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকা থেকে এক হাজার ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি জানান, জব্দকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লাক চার হাজার ৫০০ টাকা। এসব ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।