সাতক্ষীরায় চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক – My Blog
ঢাকাFriday , 13 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক

admin
June 13, 2025 12:19 pm
Link Copied!

সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া সমন্বয়করা হলেন- দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান নামের এক সমন্বয়ক।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরে তার বাড়িতে ৫ জন বাড়ির ভিতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের মধ্যে ৩ জন গোলাম রব্বানীর ঘরে এবং বাকি ২ জন আব্দুর রবের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণলাঙ্কর নিয়ে ২ জন পালিয়ে যায়।

pএছাড়া বাকি ৩ জনকে আটকে রেখে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাদের গ্রেফতার করে।

দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ জানান, আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বর বিভিন্ন অপকর্ম করেছে। তাই জেলা সমন্বকরা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠায়। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে অপপ্রচার দিয়ে তাদেরকে ফাঁসিয়েছে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আটকের বিষয়টি আমি শুনেছি। যেহেতু সেনা সদস্যরা তাদের আটক করেছে, তারা আমাদের কাছে হস্তান্ত না করলে বিস্তারিত বলতে পারছি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।