মাদারীপুরে জিম্মি করে চাঁদা দাবি : গ্রেফতার ১ – My Blog
ঢাকাFriday , 13 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জিম্মি করে চাঁদা দাবি : গ্রেফতার ১

admin
June 13, 2025 6:58 pm
Link Copied!

মাদারীপুরে যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে দ্বীপ তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার সকালে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার শশিকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বের হন স্থানীয় দু’জন যুবক-যুবতী। এ সময় তাদের দু’জনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে।

পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই যুবক-যুবতীকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস। পরে শশিকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসে ওই বখাটে যুবকেরা।

এ সময় ওই চাঁদাবাজদের সঙ্গে স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে সঙ্গীরা পালিয়ে গেলেও দ্বীপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।

এদিকে চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগী অমল বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।