চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর – My Blog
ঢাকাFriday , 13 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

admin
June 13, 2025 8:06 pm
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া এলাকায় কালু মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন : মিনার বেগম, মরিয়ম বেগম, আবুল কালাম বাবুল, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল, নুরুল ও কহিনুর।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে, যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ঘটনার খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরবাড়ি ও মালামালসহ অনেক কিছুই ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।