টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু! – My Blog
ঢাকাSaturday , 14 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু!

admin
June 14, 2025 8:50 pm
Link Copied!

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ও বিকেলে বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)।

নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই।

এছাড়াও উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে আব্দুল্লাহ (২) মারা গেছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ বলেন, সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ওসি এসএম শহীদুল্লাহ বলেন, সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।