কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৮ তরুণ-তরুণী গ্রেপ্তার – My Blog
ঢাকাSunday , 15 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৮ তরুণ-তরুণী গ্রেপ্তার

admin
June 15, 2025 4:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজার শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৪৮ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৩৮ তরুণ এবং ১০ তরুণী।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ‘অসামাজিক কাজে লিপ্ত’ থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে পর্যটকদের বিরক্ত করছে বলে অভিযোগ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।