রাঙামাটির কাপ্তাইয়ে দিনদুপুরে দুর্বৃত্তের গুলি, যুবক খুন! – My Blog
ঢাকাSunday , 15 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কাপ্তাইয়ে দিনদুপুরে দুর্বৃত্তের গুলি, যুবক খুন!

admin
June 15, 2025 4:28 pm
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। 

নিহত আব্দুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাহার আলীর ছেলে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ছেলেটি স্থানীয় একটি দোকানে বসে ছিল। তখন কয়েকজন অস্ত্রধারী লোক এসে তাকে গুলি করে। তবে কেন বা কী কারণে যুবক খুন হলেন; এসব বিষয়ে তিনি জানেন না বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে,  ৯-১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা কোনো তথ্য দিচ্ছেন না। মরদেহের সন্ধানও পাইনি। কে বা কারা- ঘটনা ঘটাল; তা এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।