রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ সেলিম মাঝি আটক – My Blog
ঢাকাMonday , 16 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ সেলিম মাঝি আটক

admin
June 16, 2025 3:58 pm
Link Copied!

রাঙামাটির কাপ্তাইয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. সেলিম ওরফে সেলিম মাঝি (৩৯) নামের এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১৫ জুন) রাতে থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে করা হয়। 

আটক সেলিম কাপ্তাই ইউনিয়নের বাঁশকেন্দ্র এলাকার মো. আব্দুল বাতেনের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, অভিযানে সেলিমের কাছ থেকে হালকা গোলাপি রঙের ১৫০ পিস ইয়াবা (এ্যাম্ফেটামিনযুক্ত অবৈধ মাদক) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

মামলা দায়ের করার পর সোমবার (১৬ জুন) আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।