ফেনীতে ১১ মামলার আসামি গ্রেফতার – My Blog
ঢাকাTuesday , 17 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ১১ মামলার আসামি গ্রেফতার

admin
June 17, 2025 12:42 am
Link Copied!

অনলাইন ডেস্ক : ফেনীতে মাদক ও নাশকতার ১১ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রিপন হোসেনকে (৪১) আটক করেছে র‍্যাব।

সোমবার (১৬ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

বিকেলে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ফেনীস্থ র‍্যাব: ৭-এর একটি দল গোপন সংবাদ পেয়ে সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রিপন হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে ফেনী, ফুলগাজী ও পরশুরাম থানায় মাদক এবং নাশকতার ১১টি মামলা রয়েছে।

র‍্যাব: ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন,আটক রিপনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।