চট্টগ্রামে “ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – My Blog
ঢাকাTuesday , 17 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে “ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
June 17, 2025 2:00 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত ”ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার ১৬ই জুন সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন এঁর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান।

উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট ফরিদা খানম ও ঢাকা ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

সেমিনারে “বাংলাদেশে ভোক্তা অধিকার সুরক্ষা: আইনি কাঠামো ও চ্যালেঞ্জসমূহ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

তিনি বাংলাদেশের বিদ্যমান ভোক্তা-সুরক্ষা আইন, নিরাপদ খাদ্য আইন, ওষুধ ও কসমেটিক আইনের বিধান ও বিচারিক কাঠামোর সীমাবদ্ধতা এবং আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় চ্যালেঞ্জসমূহ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

সেমিনারে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পক্ষে উপস্থিত ছিলেন CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান।

আইভি হাসান তার বক্তব্যে বলেন, বিভিন্ন উৎসব ও পার্বণের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ জনগণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে এ বিষয়ে কাজ করলেও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায় না।

তিনি ব্যবসায়ী সমাজকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।