দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক – My Blog
ঢাকাTuesday , 17 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin
June 17, 2025 11:37 am
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দে ২ হাজার ২ পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

তিনি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

রোববার (১৬ জুন) রাতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মো. হাসান রেজা একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে ২ হাজার ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক আসামির বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যাচেষ্টা এবং রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।