খুলনায় ইয়াবা, গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ – My Blog
ঢাকাTuesday , 17 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইয়াবা, গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

admin
June 17, 2025 2:42 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : খুলনায় গুলি, ২৭০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৬ জুন) রাতে খুলনার শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দু’টি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। ৫ জন ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল।

thumbnail_received_662249683461255

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। ওই ৫ জন ব্যতীত আরও অনেককে রাতে আটক করা হয় চানমারী এবং শিপইয়ার্ড এলাকা থেকে। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।