চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় নতুন ওসি’র যোগদান – My Blog
ঢাকাThursday , 19 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় নতুন ওসি’র যোগদান

admin
June 19, 2025 11:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলা পুলিশের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বৃহস্পতিবার বিকেলে যোগদান করেন পুলিশ পরিদর্শক আবদুল হালিম। এর আগে সাবেক ওসি সাব্বির হোসেন সেলিম’কে বিদায় জানিয়ে নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করেন জোরারগঞ্জ থানার পুলিশের সদস্যরা।

জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। পরে তিনি চট্টগ্রামের পটিয়া, সিএমপি’র চকবাজার থানার ওসি তদন্ত, সিএমপি’র গোয়েন্দা শাখা ডিবি এবং চাঁদপুর জেলার কচুয়া থানার ওসি পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

যোগদানের পরে তিনি জোরারগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে স্থানীয়  সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।