গাজীপুরে ডাকাতিকালে নিহত ২ : গ্রেপ্তার ৪ – My Blog
ঢাকাFriday , 20 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ডাকাতিকালে নিহত ২ : গ্রেপ্তার ৪

admin
June 20, 2025 4:58 pm
Link Copied!

গাজীপুরের শ্রীপুরের ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহতের মধ্যে মো. আরিফ হোসেন কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন।

এছাড়া সিএনজিচালক আবুল কালাম হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় গাছ ফেলে ৬-৭ জনের ডাকাত দল গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।

এক পর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে।

খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। একই সময়ে মাওনা চৌরাস্তায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজন মারা যান।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহতাবস্থায় চারজন ডাকাত আটক হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।