চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীকে ধর্ষণচেষ্টা : সিএনজিচালকসহ আটক ২ – My Blog
ঢাকাFriday , 20 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীকে ধর্ষণচেষ্টা : সিএনজিচালকসহ আটক ২

admin
June 20, 2025 5:20 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাকরির পরীক্ষা দিতে আসা এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন : আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের বাসিন্দা সিএনজি চালক ফোরকান (৩২) ও তার সাথে থাকা মো. হানিফ (৩৫)।

ভুক্তভোগীর বরাতে পুলিশ বলেন, বুধবার সকালে আনোয়ারার কেইপিজেড থেকে বের হয়ে চৌমুহনী আসার সময় ভিন্ন পথে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণচেষ্টা করে সিএনজি চালক ও তার সাথে থাকা আরেক যুবক। এসময় গাড়ি থেকে লাফ দিয়ে পালায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।