সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে এসে টিকটকার গ্রেফতার – My Blog
ঢাকাFriday , 20 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে এসে টিকটকার গ্রেফতার

admin
June 20, 2025 6:30 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : সেনা সদস্য পরিচয়ে বরিশালের মেয়ে সুইটিকে বিয়ে করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ময়মনসিংহের টিকটকার শান্ত (২০)।

টিকটকে পরিচয়ের পর বৃহস্পতিবার রাতে এক তরুণীকে বিয়ে করতে আসলে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আটক শান্ত মুরগীর খাবার বিক্রির দোকানের কর্মচারী। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্ত টিকটকে নিজেকে সেনা সদস্য হিসাবে পরিচয় দিতেন।

ওসি মিজান বলেন, ভূয়া সেনাসদস্য শান্তকে দেখে মেয়ে পক্ষের লোকজনের সন্দেহ হলে আটক করা হয়। এরপর সত্যতা যাচাইয়ে লেবুখালী সেনাক্যাম্পে নিয়ে গেলে শান্তকে কোতয়ালী পুলিশে তুলে দেয়া হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর নকল গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, শান্ত সেনাবাহিনীর নকল লোগো খচিত গেঞ্জি ও মাস্ক কিনে তা পরে ভিডিও ও ছবি টিকটকে প্রচার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন। তা বিশ্বাসযোগ্য করতে সেনাসদস্যের নেমপ্লেট ছাড়া ভিডিওতে নিজের ছবি বসিয়ে তা মেয়েদের কাছে পাঠাতো।

এরপর তরুণীদের বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনা সদস্যের কার্ড বানিয়ে তরুণীদের কাছে পাঠাতেন শান্ত।

একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিত। বরিশালে বিয়ে করতে আসার আগে তিনি গত ১৬ জুন বাগেরহাটের এক মেয়েকে বিয়ে করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।