চট্টগ্রামের হালিশহরে বারান্দার গ্রিল কেটে চুরি, মূলহোতাসহ আটক ৩ – My Blog
ঢাকাSunday , 22 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হালিশহরে বারান্দার গ্রিল কেটে চুরি, মূলহোতাসহ আটক ৩

admin
June 22, 2025 6:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরে এক বিশেষ অভিযানে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে নগরের হালিশহর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন : আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুম।

পুলিশ জানায়, গত ১২ জুন রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলার চতুর্থ তলায় ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসায় চুরির এই ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একটি ম্যাকবুক প্রো, একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবির সদস্যরা) জানতে পারেন, ওই একই ভবনের আরেক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসায় এর ঠিক এক সপ্তাহ আগেও একই কৌশলে চুরি হয়। ওই ঘটনায় ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা খোয়া যায়।

একই ধরনের পর পর দুটি চুরির ঘটনায় সন্দেহ হলে গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান বলেন, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হালিশহর থানার বইল্লা কলোনির আলমগীরের ভাড়া বাসা থেকে চোর চক্রের মূলহোতা আব্দুল আলীম প্রকাশ শাকিলকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আলীমের দেওয়া তথ্যে ভিত্তিতে পরে তার দুই সহযোগী মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫)ও আজিজুল হাকিম মাসুমকে আটক করা হয়।

এদের মধ্যে আজিজুল হাকিম মাসুম হালিশহর থানার বড়পুল সংলগ্ন আলম প্লাজার নিচতলার ‘ইনসাফ এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল এক্সেসরিজের দোকানের মালিক। তার দোকান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক আসামিরা আলীম ও ইয়াছিন জানিয়েছেন, তারা ল্যাপটপটি মাসুমের কাছে বিক্রি করেছিলেন।

সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান আরো জানান, চোরাইকৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।