সোনাগাজীতে র‍্যাবের অভিযানে ১৩ মামলার আসামি আটক – My Blog
ঢাকাMonday , 23 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে র‍্যাবের অভিযানে ১৩ মামলার আসামি আটক

admin
June 23, 2025 12:35 am
Link Copied!

অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজীতে র‍্যাবের অভিযানে চুরি, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩ মামলার আসামি নূর হোসেন সেলিম (৩৫) আটক হয়েছেন।

রোববার (২২জুন) বিকেলে ফেনীস্থ র‍্যাব: ৭-এর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক সেলিম ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত এবাদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সেলিমসহ একটি চক্র ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গরু চুরি, ডাকাতি, হত্যাচেষ্টাসহ নানান অপকর্ম করে যাচ্ছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ফেনীস্থ ‌র‍্যাবের একটি চৌকস দল আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালায়। এ সময় তাকে সোনাপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব: ৭-এর অধিনায়ক মো. মিজানুর রহমান বলেন, আটক হওয়া সেলিমের নামে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি, নাশকতা ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৩ টি মামলা রয়েছে। রোববার তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, র‍্যাবের হাতে আটক হওয়া সেলিমকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।