ডাকাতির সময় গৃহবধূকে ধর্ষণ : আটক ২ – My Blog
ঢাকাMonday , 23 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির সময় গৃহবধূকে ধর্ষণ : আটক ২

admin
June 23, 2025 9:28 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে ডাকাতির সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে রোববার (২২ জুন) রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে আটক করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ছয় সদস্যের ডাকাত দল প্রবেশ করে। দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত ডাকাত দল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এরমধ্যে দু’জনকে পরিবারের লোকজন চিনতে পারে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দু’জনকে আটক করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।