সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, সেই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার – My Blog
ঢাকাTuesday , 24 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, সেই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

admin
June 24, 2025 2:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ জুন) রাতে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নূরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর রাতেই সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া বেআইনি, ফৌজদারি অপরাধ এবং আইনের শাসনের পরিপন্থি। অভিযুক্ত ব্যক্তির বিচার হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের মাধ্যমেই।’

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, ‘সুনির্দিষ্ট মামলায় সিইসি নূরুল হুদাকে আটক করা হয়। কিন্তু গ্রেপ্তারের সময় মব সৃষ্টি করে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা নজরে এসেছে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে সোমবার গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সিইসিকে ঘিরে যে ধরনের মব জাস্টিস হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যদি কেউ জড়িত থাকে, তাহলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।