চট্টগ্রামের চন্দনাইশে ১৪ হাজার ইয়াবাসহ হানিফ বাসের হেলপার আটক – My Blog
ঢাকাTuesday , 24 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চন্দনাইশে ১৪ হাজার ইয়াবাসহ হানিফ বাসের হেলপার আটক

admin
June 24, 2025 7:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এ সময় বাসটির হেলপার মো. মারুফ হোসেন (২২) কে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোহাজারী পৌরসভার বাজার সংলগ্ন মহাসড়কের শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ অভিযান চালানো হয়।

আটক মো. মারুফ হোসেন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে গোপন এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি নীল-সাদা রঙের এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৮৪) আসলে সেটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় হেলপার মারুফ হোসেনের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, বাসের যাত্রীদের মালামাল রাখার বাম পাশে ৩ নম্বর বক্সে ইয়াবা লুকানো আছে। পরে সেখান থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কৌশলে পালিয়ে যান বাসের চালক মো. আবছার উদ্দিন (৩৪)। তিনি রাঙ্গুনিয়া থানার দশমাইল এলাকার বাসিন্দা।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হেলপার মারুফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মঙ্গলবার (২৪ জুন) আদালতে সোপর্দ করা হবে। একই ঘটনায় পালিয়ে যাওয়া বাসের চালকের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।