ফেনী সীমান্তে মাদক, ওষুধ কসমেটিকসসহ ভারতীয় পণ্য জব্দ – My Blog
ঢাকাFriday , 27 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনী সীমান্তে মাদক, ওষুধ কসমেটিকসসহ ভারতীয় পণ্য জব্দ

admin
June 27, 2025 11:33 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে বিজিবি।

শুক্রবার (২৭ জুন) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে।

এগুলো আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।