চট্টগ্রামের ইছাখালীতে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার – My Blog
ঢাকাMonday , 30 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ইছাখালীতে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

admin
June 30, 2025 2:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা হতে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালীর চরজব্বার থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন : নোয়াখালীর চরজব্বার থানার চরকাজী গ্রামের নবী মিয়ার ছেলে মোঃ সিরাজ উদ্দিন (২৬) গ্রেফতার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চরজব্বার থানার ধর্ষণ

মামলার প্রধান আসামি’কে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা হতে র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোমবার তাকে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।