কয়দিন বৃষ্টি থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর – My Blog
ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়দিন বৃষ্টি থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

admin
July 9, 2025 3:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চলছে বৃষ্টির দাপট। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই অবস্থা চলবে আরও অন্তত ৫ দিন। এরপরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত।

এছাড়া, মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

তিনি জানান, আজ সকাল থেকেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কিছু জায়গায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টির এই ধারা বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রোববার (১৩ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে

এছাড়া, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে, দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আবার পরে তা কিছুটা কমতেও পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তাই আগামী সপ্তাহজুড়ে দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি চলতে পারে বৃষ্টিও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।