চট্টগ্রাম শাহ আমানতে তিন যাত্রী থেকে নিষিদ্ধ পণ্য জব্দ – My Blog
ঢাকাThursday , 10 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শাহ আমানতে তিন যাত্রী থেকে নিষিদ্ধ পণ্য জব্দ

admin
July 10, 2025 8:42 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। 

বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর ০৬১-এর তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন : ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের সন্দেহজনক আচরণে তল্লাশি চালানো হয়। তারা এই প্রথমবার এ ধরনের অপরাধে জড়িত থাকায় সতর্ক করে পণ্য জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১শ’ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ।

প্রাথমিকভাবে এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে ক্রিমের মূল্য ৭ লাখ ৫০ হাজার, সিগারেট ২ লাখ ৮০ হাজার, মোবাইল ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ৬৫ হাজার টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কাস্টমস, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং বিমানবাহিনীর যৌথ অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।