মা‌টিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ‌১,আহত ২ – My Blog
ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মা‌টিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ‌১,আহত ২

admin
July 12, 2025 3:39 pm
Link Copied!

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় মোটরসাইকেল ও যাত্রীবাহী শান্তি পরিবহনের মূখোমূখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।

শনিবার (১২ জুলাই ) সকাল নয়টার দিকে মা‌টিরাঙ্গা সেনা জোন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনো বালা ত্রিপুরা (৪৮) গুইমারা উপজেলার আরবাড়ি গ্রামের নগোরাম ত্রিপুরার স্ত্রী। আহত ব্যক্তীরা একই এলাকার বা‌শিমহন ত্রিপুরার ছে‌লে।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম গামী যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো -ব ১১-০২২৩) পাহাড় উঠার সময় টমটম রিক্সাকে পাশ কাটিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীসহ সড়কে ছিটকে পড়ে যায়। স্হানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিনোবালাকে মৃত ঘোষণা করেন এবং আহত মোটরসাইকেল ড্রাইভার শ্যামল বিকাশ ত্রিপুরা, যাত্রী অপুল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার পর পরই বাস চালক পলাতক রয়েছে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই গ্রামের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তি‌নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।