রাজধানীর বনানীতে ধর্ষণের শিকার শিশু – My Blog
ঢাকাTuesday , 15 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বনানীতে ধর্ষণের শিকার শিশু

admin
July 15, 2025 5:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে নয় বছরের পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।

সোমবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে।

এ বিষয়ে বনানী থাকার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি ফুটপাতে থাকত। রাতে অজ্ঞাতপরিচয়ের কোনো ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ওসিসিতে সে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।