আনোয়ারায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার ১ – My Blog
ঢাকাThursday , 17 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার ১

admin
July 17, 2025 4:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ করেছে পুলিশ।

এ সময় আব্দুল মজিদ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটক আব্দুল মজিদ ওই গ্রামের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুরের ঘাটের নিচ থেকে ১টি দেশিয় এলজি, ১টি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।