মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত – My Blog
ঢাকাSunday , 20 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

admin
July 20, 2025 12:38 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহরিয়ার আকিব (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকার গিনাজি ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আকিব ওই বাড়ির মৃত আবদুল আজিজ আরজুর ছেলে।

সে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েট প্রসেস ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র।

আকিবের খালাত ভাই শিহাব উদ্দিন শিবলু বলেন, আকিবদের নতুন পাকাঘরের নির্মাণ কাজ চলছে।

শনিবার দুপুরে ওই ঘরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

এসময় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নম্বরে একাধিকার ফোন করলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।