রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, উদ্ধার ৪ – My Blog
ঢাকাMonday , 21 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, উদ্ধার ৪

admin
July 21, 2025 2:35 pm
Link Copied!

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান। 

তিনি বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আর আছেন, স্থানীয়রা এবং সেনাবাহিনীর কিছু সদস্য।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।